ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সালিসে ইউপি সদস্যের হামলায় রাজমিস্ত্রি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল জেলার বাকেরগঞ্জে সালিস বৈঠকে ইউপি সদস্যের হামলায় তোফাজ্জেল হোসেন জিতেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের মধ্যজিরাইল গ্রামের নাজেম আলী মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জেলের সাথে তার আপন চাচাতো ভাই কালাম মল্লিকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিরসনে সালিসদার ঠিক করা নিয়ে আলোচনায় বসা হয়। আলোচনায় তোফাজ্জেল ছয়জন সালিসদার রাখার জন্য রাজি হন। একই সঙ্গে তিনি দুর্গাপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর লিটন সরদার সাতজন সালিসদার রাখার জন্য বলেন।

এ নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে ইউপি সদস্য লিটন ক্ষিপ্ত হয়ে হামলা চালালে তোফাজ্জেল গুরুতর আহত হন। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জানান, ঘাতককে আটকের চেষ্টা চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালিসে ইউপি সদস্যের হামলায় রাজমিস্ত্রি নিহত

আপডেট সময় ১২:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮