ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাওরের ফসলের রক্ষায় মন্ত্রণালয়কে সুনামগঞ্জে আনা হবে: পানিসম্পদ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

হাওরের ফসলের রক্ষায় প্রয়োজনে তিন মাসের জন্য পুরো মন্ত্রণালয়কে সুনামগঞ্জে আনা হবে। বিগত বছরের মত হাওরের ফসল বিপর্যয়ের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ।

শুক্রবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে হাওরসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য চলমান প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে কর্মকর্তা ও সুধীজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাঁধের কাজ মনিটরিং করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স করার জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব দেব। বাঁধের কাজে কারো গাফিলতি সহ্য করা হবে না। আমরা শতভাগ কাজ চাই। কৃষকের ফসলের সুরক্ষায় যতটাকা লাগে দেওয়া হবে। বাঁধ নির্মাণে টাকার কোন ঘাটতি হবে না।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য মো. ইয়াহিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামছুন্নাহর বেগম শাহানা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাওরের ফসলের রক্ষায় মন্ত্রণালয়কে সুনামগঞ্জে আনা হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ১১:২৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮