ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে আইভীর খোঁজখবর নিলেন ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টায় হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদ অভিযান নিয়ে মঙ্গলবার সাংসদ শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে মেয়র আইভীর সমর্থকদের সংঘর্ষ হয়। ওই ঘটনার পর আইভী-শামীম দুজনকেই ঢাকায় তলব করার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

এর পর বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ নগরভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। আইভীকে বর্তমানে ল্যাবএইড হাসপাতালের সিসিইউ ১-এর ১৬ নম্বর বেডে ডা. বরেণ চক্রবর্তীর অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে। মূলত বুকে ব্যথা ও প্রেসার কমে যাওয়ার কারণে অসুস্থবোধ করলে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়।

আইভীকে দেখে এসে কাদের সাংবাদিকদের বলেন, ‘অ্যাপারেন্টলি লুকস গুড। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। ব্যথা পেয়ে পড়ে গিয়েছিল- এ খবরটি সত্য নয়; পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল’।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইভী পায়ে ইটের একটি আঘাত পেয়েছিলেন, সেটি আমাকে দেখিয়েছেন। ডা. বরেণ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আইভীকে কমপক্ষে চার-পাঁচ দিন হাসপাতালে রাখতে হবে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে আইভীর খোঁজখবর নিলেন ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮