ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ছয় মাসে রেলের ১২২ একর ভূমি দখলমুক্ত: রেলমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ৪৯.৬২ শতাংশ বা ১২২ একর ৬৪ শতাংশ রেলভূমি দখলমুক্ত করে রেলওয়ের নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ সামছুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মুজিবুল বলেন, ‘বর্তমানে রেলওয়ের জমির পরিমাণ ২৫,০২৮.৬৬৯ হেক্টর বা ৬১ হাজার ৮৬০.২৮ একর। এরমধ্যে রেলওয়ের নিজ দখলে থাকা জমির পরিমাণ ৩,০৫০.৩৫৭ হেক্টর বা ৫৬ হাজার ৯৭০.৭৩ একর।

মন্ত্রী বলেন, ‘রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ৫,৮৫৫.৫৮৭ হেক্টর বা ১৪,৪৭৩.২৪ একর রেলভূমি একসনা লিজ দেয়া হয়েছে।’

এখনো রেলওয়ের অবৈধ দখলীয় জমির পরিমাণ ১,৪৭৫.৬৬৭ হেক্টর বা ৩,৬৪৭.২২ একর। রেলভূমির এই জমির উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মুজিবুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

ছয় মাসে রেলের ১২২ একর ভূমি দখলমুক্ত: রেলমন্ত্রী

আপডেট সময় ১১:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮