ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শপথ নিলেন রসিক মেয়র মোস্তাফিজার

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে গত রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। আজ বৃহস্পতিবার তিনি পাঁচ বছর দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। ভোটের প্রায় এক মাস পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে রংপুরের নতুন মেয়রকে শপথ পড়ান।

একই অনুষ্ঠানে রংপুর সিটির ৩৩ জন কাউন্সিল এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

গত ২১ ডিসেম্বর দলীয় প্রতীকে এই নির্বাচনে লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। আর আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে পান ৬২ হাজার ৪০০ ভোট। তৃতীয় স্থানে থাকা বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার ১৩৬ ভোট পান।

শপথের পর প্রধানমন্ত্রী রংপুরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘জনগণের সেবা করবেন এবং আন্তরিকতার সাথে কাজ করবেন। উন্নয়নের কাজটা যেন ভালোভাবে চলে।’

তিনি বলেন, ‘উত্তরবঙ্গে এক সময় মদ্ধার কারণে মানুষকে ভুগতে হত, অভাবগ্রস্ত মানুষের জন্য লঙ্গরখানা খুলতে হত, সে কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌‘এখন আর মঙ্গা নেই… মঙ্গা আমরা দূর করতে পেরেছি। এখনও অনেক কাজ বাকি, কোনো মানুষ গরিব থাকবে না। কোনো মানুষ গৃহহীন থাকবে না।’

উল্লেখ্য যে,২০০৯ সালে রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। পাঁচ বছর আগে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূল জাপা গঠনের উদ্যোগ নিলেও এখন তিনি মহানগর জাতীয় পার্টির সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শপথ নিলেন রসিক মেয়র মোস্তাফিজার

আপডেট সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮