ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বঙ্গভবনে নৈশভোজে প্রণব মুখার্জি

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম সফর শেষ করে ঢাকায় ফিরেছেন। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে নৈশভোজ করবেন তিনি। এর আগে আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁওয়ে আসেন প্রণব। সফরসূচি অনুযায়ী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ভারতে ফিরে যাবেন তিনি।

চট্টগ্রাম সফরে প্রণব রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মারক বক্তৃতায় অংশ নেন। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টারদা সূর্য সেন হলেও যান। পাঁচ দিনের সফরে ১৫ জানুয়ারি সোমবার আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রণব।

এর আগে সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। ১৪ জানুয়ারির রবিবার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় আসেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি।

ভারতের সাবেক বর্ষিয়ান এই রাজনীতিক রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম কোনো দেশে সফর করছেন। এর আগে প্রণব মুখার্জি ২০১৫ ও ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ ছিল তার প্রথম বাংলাদেশ সফর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জোরাল অবস্থান নেয়া প্রণবের সঙ্গে আওয়ামী লীগ তথা শেষ হাসিনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।

বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থনদানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় একটি প্রস্তাব উত্থাপন করেন প্রণব। আর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রণবকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়েছে আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও আছে প্রণবের। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে শ্বশুরবাড়ি ঘুরে গেছেন প্রণব। শুভ্রা অবশ্য আর বেঁচে নেই। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের আর্মি হাসপাতালে মারা যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

বঙ্গভবনে নৈশভোজে প্রণব মুখার্জি

আপডেট সময় ০৫:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮