ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ঢাকা উত্তরে আ’লীগের মেয়রপ্রার্থী আতিকুল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনে আগ্রহী ১৮ জনের মধ্যে থেকে ব্যবসায়ী আতিকুল ইসলামকেই বেছে নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফলে নিজ দলের নেতার বাইরে পর পর দ্বিতীয় দফা পোশাক ব্যবসায়ীকে বেছে নিল ক্ষমতাসীন দল।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও পোশাক ব্যবসায়ী আনিসুল হককে বেছে নিয়েছিল আওয়ামী লীগ। আর গত বছরের নভেম্বরের শেষে তার মৃত্যুতেই ফাঁকা হয় মেয়র পদ। আতিকুল আগে থেকেই ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়।

মেয়র পদে উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছে আওয়ামী লীগ ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ফরম বিক্রি করেছে। এতে আতিকুল ছাড়াও ফরম কিনেছেন আরও ১৭ জন।

তবে যে ১৮ জন ফরম কিনেছেন তাদের মধ্যে আতিকুল ছাড়া পরিচিত এবং হাই প্রোফাইলের ছিলেন ঢাকার সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। এর বাইলে প্রার্থিতার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানো হক গ্রুপের মালিক আদম তমিজি হকও কিছুদিনে তার পরিচিতি গড়ে তুলেছিলেন।

প্রার্থিতা বাছাইয়ের জন্য আগ্রহী সবাইকে গণভবনে ডাকেন শেখ হাসিনা। আর দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেয় সবার। তবে শেষ পর্যন্ত বেছে নেয়া হয় আতিকুলকে। মনোনয়ন বোর্ডের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে এটা জানাবেন।’ পরে ওবায়দুল কাদের ব্রিফিং করে আতিকুলকে মনোনয়ন দেয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মনোনয়ন বোর্ডে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তানকে মনোনয়ন দেয়া হয়েছে।’ কাদের বলেন, ‘দুই জন নারীসহ মোট আঠারো জন মনোনয়নের জন্য আবেদন করে। আমাদের কোনো প্রার্থীর যোগ্যতাই কম নয়। আর ১৮ জন থেকে একজনকে খুঁজে বের করা কঠিন। সে কাজটিই করতে হয়েছে।

নৌকার প্রার্থী বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান ওবায়দুল কাদের। ২০১৫ সালের এপ্রিলের ভোটে নির্বাচিত আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া মেয়র পদ পূরণে ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ ধরে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর প্রার্থিতা জমা দেয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়া আছে।

সোমবার বিএনপি তার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আড়াই বছর আগে আস্থা রাখা তাবিথ আউয়ালকে। ভোটে অন্য অনেক প্রার্থী থাকলেও স্বভাবতই তাকেই মোকাবেলা করতে হবে আতিকুলকে। ঢাকা উত্তরে ভোটের হাওয়া শুরুর প্রথমেই গত ২৫ ডিসেম্বর আতিকুল ইসলাম আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়ে ভোটের প্রস্তুতি শুরুর কথা জানান দৈনিক আকাশকে।

এর দুই দিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে আতিকুলের বিষয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। প্রশ্ন রাখেন তাকে প্রার্থী করলে কেমন হয়। ৩০ ডিসেম্বর আতিকুল আবার যান গণভবনে। তার ভোটের প্রস্তুতি নিয়ে সেদিনও কথা হয় আওয়ামী লীগ প্রধানের সঙ্গে। সেখান থেকে বের হয়ে আতিকুল জানান, প্রধানমন্ত্রী তাকে প্রস্তুতি চালিয়ে যেতে বলেছেন।

আতিকুলের পরিচিতি ব্যবসায়ী নেতা হিসেবেই। তিনি কখনও রাজনীতি করেননি বলে জানিয়েছেন দৈনিক আকাশকে। তবে তিনি বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী বলে জানিয়েছেন। আতিকুল বিজিএমইএর সভাপতি ছিলেন ২০১৩-১৪ মেয়াদে। এখন তিনি পোশাক খাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে গঠিত ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ’-সিবাইয়ের সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ঢাকা উত্তরে আ’লীগের মেয়রপ্রার্থী আতিকুল

আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮