ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

মাথায় বলের আঘাত, প্রাণে বাঁচলেন শোয়েব মালিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাইজ গজে বলের আঘাতে প্রাণ গেছে রমন লাম্বা, ফিল হিউজ, অঙ্কিত কেশরির মতো ক্রিকেটারদের। এবার অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ঠিক মতোই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু বিপত্তি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩২তম ওভারে।

মিচেলে স্যান্টনারের বল প্লেস করে রান নিতে গেলে কোলিন মুনরোর ছোড়া বল সোজা এসে লাগে শোয়েবের মাথার পিছন দিকে। এরপর তা বাউন্স করে চলে যায় বাউন্ডারির বাইরে। বলটি লাগার পরপরই মাথার পিছনের দিকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাবেক পাক অধিনায়ক।

তবে মাথায় লাগলেও মাঠ ছাড়েননি শোয়েব। মাঠের মধ্যে প্রাথমিক চিকিৎসা হয়। তার পরেই নিজের ইনিংস শুরু করেন। যদিও বেশিক্ষণ আর ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। স্যান্টনারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।পরে আর ফিল্ডিং করতে মাঠে নামেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

মাথায় বলের আঘাত, প্রাণে বাঁচলেন শোয়েব মালিক

আপডেট সময় ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮