ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

এই পুলিশ আগের সেই পুলিশ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশের প্রশংসা করে বলেছেন, ‘আমাদের এই পুলিশ সেই আগের পুলিশ নয়। এই বাহিনী এখন অনেক শক্তিশালী। তবে আরও শক্তিশালী করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে কোস্ট গার্ড এবং র‌্যাবকেও।’

মঙ্গলবার বরিশাল র‌্যাব-৮ কমপ্লেক্সে আয়োজিত তিন দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

৩৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৯৬৯ রাউন্ড বিভিন্ন গোলাবারুদসহ সুন্দরবনের তিন জলদস্যু বাহিনীর ৩৮ জন সদস্য মঙ্গলবার বরিশালে আত্মসমর্পণ করে। এ নিয়ে মোট ১৭টি জলদস্যু বাহিনী র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আত্মসমর্পণ করা জলদস্যু বাহিনী তাদের ভুল বুঝতে পেরেছে। আর সেই ভুল বুঝেই তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা তাদের জীবিকা নিয়ে যাতে সমস্যায় না পড়ে এর জন্য সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে। তবে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা জলদস্যুতা করছে বেশিরভাগই নানাভাবে অত্যাচারিত হয়ে দস্যু বাহিনী গড়ে তুলেছে। আমাদের কাছে খবর রয়েছে যে, স্থানীয় কিছু অসাধু লোকজন তাদের দস্যুতা করতে বাধ্য করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

এই পুলিশ আগের সেই পুলিশ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮