ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দেশের মানুষ আজ তৃপ্তিতে নিঃশ্বাস নিচ্ছে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন রাজধানীতে তার নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার রাজধানীর শাহবাগ এলাকায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খানের কার্যালয়ে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘আমি এই এলাকার এমপি হিসেবে এখানকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। বর্তমান সরকারের সময়ে এই এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া এখন দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। দেশের মানুষ আজ তৃপ্তিতে নিঃশ্বাস নিচ্ছে। অথচ বিএনপি-জামায়াত জোট নানা জায়গায় বর্তমান সরকারের দুর্নাম ছড়ানোর অপচেষ্টা করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান।

নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন বিএনপি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বভাবতই তারা এখন বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেবে। তাই ১৪ দলসহ সবাইকে তাদের এই অপকৌশলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর বেলা ১১টায় সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান তার পল্টনস্থ ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গণে প্রয়াত বামনেতা কমরেড অমল সেনের ১৫তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিয়ে প্রয়াত নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

দেশের মানুষ আজ তৃপ্তিতে নিঃশ্বাস নিচ্ছে: মেনন

আপডেট সময় ০৫:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮