ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন

পুরো জানুয়ারিই শীত থাকবে

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি জানুয়ারি জুড়েই সারা দেশে শীত থাকতে পারে। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের প্রকোপ থাকবে। তবে রাজধানী ঢাকাসহ দেশের অন্য জায়গায় শীতের প্রকোপ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় এখন শৈত্যপ্রবাহ চলছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতে কিছু এলাকা থেকে এ শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা নিঝুম রোকেয়া আহমেদ দৈনিক আকাশকে বলেন, ঢাকার তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছে। কুয়াশার কারণে এখনও হয়তো বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শৈতপ্রবাহ ঢাকায় নেই বললেই চলে।

উত্তরাঞ্চলের তাপমাত্রা জানুয়ারি মাসজুড়েই হালাকা ওঠানামা করবে জানিয়ে এ আবহাওয়াবিদ আরও বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে শীতের প্রকোপ থাকবে। শৈত্যপ্রবাহ বাড়বে আবার কমবে- এভাবেই পুরো মাস যাবে। এ মাস শেষে অবস্থার উন্নতি হবে। এদিকে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজধানী ঢাকার জন্য পূর্বাভাস হল- সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বাতাসের সঙ্গে শীতের অনুভূতি বাড়তে পারে। মধ্যরাতের পর মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। তবে কিছু এলাকায় দিনেও কুয়াশা থাকতে পারে।

প্রসঙ্গত দেশজুড়ে শীতের প্রকোপের মধ্যে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই (রমেক) চিকিৎসাধীন মারা গেছেন অন্তত ১৫ জন। এ ছাড়া চিকিৎসা নিচ্ছেন দগ্ধ আরও প্রায় অর্ধশত মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

পুরো জানুয়ারিই শীত থাকবে

আপডেট সময় ০৩:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮