ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০১৮ সালে প্রথম বারের মতন সূর্যের মুখ দেখলো রাশিয়া। বলতে গেলে ৪০ দিন পর প্রথম সূর্যোদয় সেখানে। এতোদিন অন্ধকারে আচ্ছন্ন ছিলো দেশটির উত্তর অংশ। তাই সূর্যের আলো নয়, বরং রাতের আঁধার দিয়েই নতুন বছরের প্রথম দিনটিকে বরন করে নিয়েছিলো উত্তর রাশিয়ার মানুষজন।

নতুন বছরের শুরু থেকে টানা ৪০ দিন পার করে অবশেষে গেল শুক্রবার ২০১৮ সালের প্রথম সূর্যোদয় দেখল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর শীতকালীন আকাশে ‘সূর্যমামা’কে দেখে রীতিমত উৎসবে মেতেছে রাশিয়ার এ অঞ্চলের মানুষজন। লোকজন বেশ হৈ-হুল্লোড়েও মাতেন বছরের প্রথম সূর্যোদয় দেখার পর।

রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলামেলা এবং উঁচু জায়গায়। সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩০ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো। আবার নেমে আসে রাতের আঁধার।

এটি প্রকৃতির একটা নিয়ম, বিজ্ঞানের ভাষায়, একে ‘পোলার নাইট’ বলা হয়। এর প্রভাবে আর্কটিক বৃত্তের মধ্যে থাকা অঞ্চলগুলি ২৪ ঘণ্টার বেশি সময় পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়। রাশিয়ার আর্কটিক পোর্ট ‘মুরমানস্কে’ দেখানো হয়েছে, ডিসেম্বরের ২তারিখ থেকে জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত ৪০ দিন রাশিয়ার অঞ্চলটি সূর্যের আলো দেখা যাবে না।

যে কারণে দিনটি আসার আগে সবার আলাদাভাবে প্রস্তুতি সেরে পেলেন। ‘পোলার নাইট’ এবং নতুন বছরের সূর্যোদয় ঐতিহ্যগতভাবে অবলোকন করে থাকে তারা। শহরের সবচেয়ে উঁচু পর্বত ‘সোলোঞ্চিয়া গোর্কা’ রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত। ওই পাহাড়ে দাড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া

আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮