ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিরাপত্তার জন্য খালেদা জিয়ার মামলা বকশীবাজারে: আইনমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; নিরাপত্তার স্বার্থেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১৪টি মামলা পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এর আগে লন্ডনের স্থানীয় প্রশাসনিক ইউনিট টাওয়ার হ্যামলেটের বাংলাদেশি বংশোদ্ভূত স্পিকার সাবিনা আক্তারের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলাগুলো স্থানান্তর কোনো রাজনৈতিক কারণে করা হয়নি। আমরা দুই পক্ষেরই সিকিউরিটির ব্যাপারটি চিন্তা করে এটি করেছি।

আনিসুল হক বলেন, আপনারা (সাংবাদিক) দেখেছেন উনি (খালেদা জিয়া) আদালতে একলা যান না। ৩০০-৪০০ লোক নিয়ে সেখানে যান। তারা অনেক সময় সিকিউরিটির বিঘ্ন ঘটায়। এ অবস্থায় তার (খালেদা জিয়া) সিকিউরিটি দেখা প্রয়োজন। তাই আমরা দুই দিক থেকেই মনে করেছি সেখানে তার মামলার বিচার হলে এসব প্রতিবন্ধকতা থাকবে না। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

খালেদা জিয়ার মামলা দ্রুত শেষ করার জন্য আদালত স্থানান্তর করা হলো কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, নো নো- ডিউ প্রসেসে খালেদা জিয়ার মামলাগুলো শেষ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার জন্য খালেদা জিয়ার মামলা বকশীবাজারে: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮