ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকার কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারা প্রয়োগ করেনি: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের পক্ষ থেকে কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারা প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘৫৭ ধারা কোনও সাংবাদিক নির্যাতন ও দমন-নিপীড়নের জন্য করা হয়নি।এটি সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে।’ বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার, রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারার প্রয়োগ হয়নি।’

কিছু সমস্যার কারণে সব প্রতিষ্ঠানে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠে না উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড ঘোষণার পর তা বাস্তবায়নে নজরদারি সম্ভব হয়। তবে যাদের জন্য ওয়েজবোর্ড গঠন করা হয় তাদের প্রতিনিধিরা যদি সৎভাবে তা বাস্তবায়ন করে।’

হাসানুল হক ইনু বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে। তাই শিল্প প্রতিষ্ঠানে মালিক পক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে।’ এছাড়া শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে সর্তক থাকারও আহ্বান জানান তিনি।

পিকার্ড কমিউনিটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০জন।উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার কোনও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারা প্রয়োগ করেনি: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭