ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেরা মেধাবীদের দশ বছরের ভিসা দিচ্ছে চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সেরা মেধাবীদের আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদী ভিসা দেয়া শুরু করেছে চীন। এই মাল্টি এন্ট্রি ভিসা পাঁচ থেকে দশ বছর মেয়াদী হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির।

অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য চীন যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটি। দীর্ঘমেয়াদী ভিসা দেয়ার উদ্যোগ প্রথম যখন নেয়া হয়েছিল, তখন চীন বলেছিল প্রায় ৫০ হাজার বিদেশি এর সুযোগ পাবে।

বিশেষ করে প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং বিজ্ঞানীদের আকৃষ্ট করতে চাইছে দেশটি। সেখানে অদক্ষ কর্মীর সংখ্যা কমিয়ে মেধাবী বিদেশি কর্মীদেরই বেশি গুরুত্ব দেয়া হয়।

আবেদন করতে পারবেন যারা

চীনা সরকারের একটি দলিলে এই সেরা মেধাবীদের তালিকায় যাদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে আছে শীর্ষ বিজ্ঞানী, বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান, নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নোবেল পুরস্কার বিজয়ী, সফল অলিম্পিক অ্যাথলেট এবং সঙ্গীত বা শিল্পকলার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা।

চীনে ভিসার আবেদন অনলাইনেই করা যায়। এর জন্য কোন ফি নেয়া হয় না এবং খুব দ্রুত এসব আবেদন বিবেচনা করা হয়। যাদের ভিসা দেয়া হবে তারা একদফায় একটানা ১৮০ দিন করে চীনে থাকতে পারবেন। তারা তাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের চীনে আনতে পারবেন।

২০১৬ সালে চীন একটি সূচক প্রকাশ করেছিল যেখানে দেশটিতে কোন ধরণের বিদেশি কর্মী দরকার তা চিহ্ণিত করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেরা মেধাবীদের দশ বছরের ভিসা দিচ্ছে চীন

আপডেট সময় ১২:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮