ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে বন্দুকযুদ্ধে অর্ধডজন মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঝিকরগাছায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবু ওরফে পালসার বাবু নামে একজন নিহত হয়েছেন, যিনি অর্ধডজন মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। নিহত বাবু ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়া বলেন, শনিবার ভোরে ঝিকরগাছা উপজেলার রিফুজি পাড়ায় অস্ত্র বেচাকেনার খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে সন্ত্রাসী পালসার বাবু নিহত হয়।

এছাড়া র‌্যাবের দুই সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, নিহত বাবুর বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

যশোরে বন্দুকযুদ্ধে অর্ধডজন মামলার আসামি নিহত

আপডেট সময় ১২:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮