ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘুষের টাকাসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

লাইসেন্স নবায়ন বাবদ ঘুষ নেয়া দুই লাখ টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক নাজমুল কবিরকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে যশোরে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন- যশোর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

দুদক ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার গণমাধ্যম কর্মীদের জানান, যশোর শহরের বাসিন্দা মহব্বত আলী টুটুল নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়ে নাভারনে বাংলা মদের ব্যবসা করেন। কিন্তু তার লাইসেন্স নবায়ন হচ্ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশেরের উপ-পরিচালক মো. নাজমুল কবির ওই ব্যবসায়ীর লাইসেন্স প্রায় তিন মাস আগে নিজের হেফাজতে নেন। তিনি লাইসেন্স নবায়ন বাবদ তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দুই লাখে রফা হয়। দুপুরে টুটুল ঘুষের দুই লাখ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে এসে উপ-পরিচালক মো. নাজমুল কবিরের কাছে হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা রাখেন নিজ ড্রয়ারে।

বিকাল সাড়ে ৩টার দিকে নাসিম আনোয়ারের নেতৃত্বে দুদকের একদল কর্মী হানা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিসে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে ঘুষের দুই লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় উপ-পরিচালক নাজমুলকে।

নাসিম আনোয়ার আরও বলেন, গোপন খবরে অভিযানটি চালানো হয়। অফিসে ঢুকে প্রথমেই উপ-পরিচালকের ড্রয়ারের চাবি নেয়া হয়। ড্রয়ার খুলে দুই বান্ডিলে দুই লাখসহ আরো কয়েক বান্ডিল টাকা পাওয়া যায়। সোর্সের দেয়া নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, দুই বান্ডিলের দুই লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেয়া ঘুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুষের টাকাসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮