ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ লড়াইয়ে নিহত ৬৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশে শুক্রবার ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এদিকে ত্রাণকর্মীরা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আরেকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে। রুশ জঙ্গিবিমানের সহায়তায় সরকার ও তার অনুগত বাহিনী অধিকাংশ জিহাদি যোদ্ধাদের ইদলিব ও হামা প্রদেশের মধ্যে এনে জড়ো করেছে। তাদেরকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবারের এই লড়াই বিদ্রোহীদের কাছ থেকে ইদলিব প্রদেশ পুনরুদ্ধার অভিযান শুরুর ইঙ্গিত হতে পারে। এই বিদ্রোহী দলটির নেতৃত্বে রয়েছে আল-কায়েদার সাবেক অনুগতরা। খবর বার্তা সংস্থা এএফপি’র। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লড়াই শুরু হওয়ার পর থেকে চলমান সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। আল-তামানার আশপাশে এই লড়াই চলছে।

সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, নিহতদের মধ্যে অন্তত ২১ বেসামরিক লোক রয়েছে। তিনি আরো বলেন, রুশ জঙ্গিবিমানের হামলায় ও সিরীয় বিমান বাহিনীর ব্যারেল বোমা বর্ষণে এরা নিহত হয়েছে। ২৭ সৈন্য ও আধাসামরিক ইউনিটের সদস্য এবং ইসলামপন্থী সংগঠন বা সাবেক আলকায়েদা অনুগত ফাতেহ আল-শামের ২০ বিদ্রোহী এই লড়াইয়ে নিহত হয়েছে।

এই এলাকায় সোমবার থেকে শুরু হওয়া সর্বশেষ লড়াইটিতে এখন পর্যন্ত ৪২ বেসামরিক লোক নিহত হয়েছে। সামরিক- বেসামরিক মিলে মোট নিহতদের সংখ্যা ৯০।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ লড়াইয়ে নিহত ৬৮

আপডেট সময় ০৯:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭