ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে সুড়ঙ্গ তৈরি করছে ভারত, আতঙ্কে চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার তাওয়াং সীমান্ত ঘেঁষে দু`টি টানেল তৈরি করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীনের সম্পর্ক। আর তারই জের ধরে এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ওই সুড়ঙ্গ দু`টি নির্মাণ করা হচ্ছে।

সুড়ঙ্গের ফলে অাসামের তেজপুরে অবস্থিত সেনার ৪ কোর সদর থেকে অরুণাচলের তাওয়াংয়ে পৌঁছতে এক ঘণ্টা সময় কম লাগবে। জানা গেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ১৭০ মিটার উচ্চতায় অবস্থিত সেলা গিরিপথের মধ্য দিয়ে ওই সুড়ঙ্গগুলো তৈরি করা হবে।

বিআরও আরো জানিয়েছে, সুড়ঙ্গগুলোর ফলে ১৩ নম্বর জাতীয় সড়ক, বিশেষকরে তাওয়াং ও বোমডিলার মধ্যে ১৭১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তা সারা বছর সচল থাকবে। এতে, পূর্ব হিমালয়ের তিব্বত সীমান্ত বাহিনীর যাতায়াতের রাস্তা সুগম হবে। পাশাপাশি, এই সুড়ঙ্গের ফলে তাওয়াংয়ে প্রচুর পরিমাণ পর্যটকও আসতে পারবেন।

জানা গেছে, ইতিমধ্যেই পশ্চিম কামেং জেলার ডেপুটি কমিশনার সোনাল স্বরূপকে জরুরি ভিত্তিতে সেলা সুড়ঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে অনুরোধ করেছে বিআরও-র ৪২ নম্বর টাস্ক ফোর্সের কম্যান্ডার আরএস রাও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্তে সুড়ঙ্গ তৈরি করছে ভারত, আতঙ্কে চীন

আপডেট সময় ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭