ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ আর সরিষাক্ষেতে নাতনির রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

প্রবীণ গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায় আর নেই

আকাশ বিনাদন ডেস্ক:

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রক্ষ্যাত সুরকার, গীতিকার ও গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন মাল্টি-অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর চন্দননগরে জন্মগহণ করেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৬৩ সালে মেগাফোন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গানের `রেকর্ড`। তাঁর প্রথম অ্যালবামে সুর ও কথা ছিল সুধীন দাশগুপ্তের। এরপর ১৯৬৪ সালে সলিল চৌধুরীর কথা ও সুরে মেগাফোন থেকেই বের হয় তাঁর দ্বিতীয় অ্যালবাম। এর পর মেগাফোন, এইচএমভি থেকে নিয়মিত প্রকাশিত হতে শুরু করে তাঁর গাওয়া গান।

তাঁর জনপ্রিয় সৃজনের মধ্যে অন্যতম “কেউ বলে ফাগুন/ কেউ বলে পলাশের মাস..“, “আমার স্বপন কিনতে পারে“, “আহা ভালোবেসে এই বুঝেছি“, “এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার“, “কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই“, “যদি সত্যিই আমি গান ভালোবেসে থাকি“। তাঁর এই সৃষ্টি বাঙালির তথা বাংলা গানের হৃদয়ে অমর হয়ে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

প্রবীণ গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায় আর নেই

আপডেট সময় ০৮:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭