ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২১ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মুনা আক্তার ইতি (৩০), রিয়াদ (২০) ও রানী বেগম (৪১)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার উপপরিচালক মো. মামুন, সুপার মো. ফজলুল হক খান ও পরিদর্শক মো. মনিরসহ একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

সূত্র আরো জানায়, খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকার যুব কল্যাণ সংসদের দক্ষিণ পাশের ৩/২/১ এর পাঁচতলা ভবনের তিনতলায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মুনা আক্তার ইতি ও তার সহযোগী রিয়াদকে আটক করা হয়।

এ ছাড়াও ওয়ারির ২৭ ভজহরি স্ট্রিটের পাঁচতলা ভবনের চারতলায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রানী বেগমকে আটক করা হয়।

এ ব্যাপারে গোয়েন্দা সুপার মো. ফজলুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানী বেগম জানিয়েছে, `কক্সবাজারের টেকনাফ থেকে রানী বেগম নিজে ইয়াবা বহন করে ঢাকা নিয়ে আসে। এরপর সে ইয়াবাগুলো রাজধানীর বিভিন্নস্থানে বিক্রি করে। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও ওয়ারিতে পৃথক দুটি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২১ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০২:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭