ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মিশরে এক কৌঁসুলি হত্যার দায়ে ২৮ জনের মৃত্যুদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষের অনুমোদনের পর শনিবারের দেশটির আদালত এ রায় ঘোষণা করে। শীর্ষ এক কৌঁসুলিকে হত্যার বিচারের রায়ে ২৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির কায়রোর একটি অপরাধ আদালত। প্রসঙ্গত, ২০১৫ সালে রাজধানী কায়রোয় সরকারি কৌঁসুলি হিশাম বরকতের গাড়িবহরে গাড়িবোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল।

এ রায়ে দোষী সাব্যস্ত আরো ১৫ জনের প্রত্যেককে ২৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে, ওই হত্যাকাণ্ডের জন্য মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনের গাজাভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী হামাসকে দায়ী করেছিল মিশর। তবে উভয় গোষ্ঠীই এই হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে।

জুনে দোষীদের মৃত্যুদণ্ড অনুমোদনের সুপারিশ করে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা গ্রান্ড মুফতির কাছে আর্জি পাঠায় আদালত। গ্রান্ড মুফতি ওই সুপারিশ অনুমোদন বা প্রত্যাখ্যান করার অধিকার রাখেন। আদালত মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে মুফতির পরামর্শ নিয়ে থাকে, তবে তার সিদ্ধান্ত মানার কোনো বাধ্যবাধকতা নেই। আদালতের শুনানিতে মৃত্যুদণ্ড নিশ্চিত করে রায় দেওয়া হয়, তবে দণ্ডিতরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

মিশরে এক কৌঁসুলি হত্যার দায়ে ২৮ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭