ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

লালদীঘি ময়দানে মহিউদ্দিন চৌধুরীর জানাজা বিকালে

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজা শুক্রবার বিকালে লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। পরে চশমা হিলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এখন তার মরদেহ নেয়া হয়েছে মরহুমের চশমা হিলের বাসায়।

মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ নভেম্বর রাতে বুকে ব্যথা অনুভব করায় মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের মেহেদিবাগ ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে একরাত রাখার পর ১২ নভেম্বর তাকে নেয়া হয় ঢাকার স্কয়ার হাসপাতালে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৬ নভেম্বর তাকে নেয়া হয় সিঙ্গাপুরের অ্যাপোলো গিলনিগ্যালস হসপিটালে। সেখানে এনজিওগ্রাম ও হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। ২৬ নভেম্বর কিছুটা সুস্থ হয়ে ঢাকায় ফেরেন। ১২ ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যান। চট্টগ্রামের আসার দুই দিন পর পৃথিবী ছেড়ে চলে যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসার সামনে ভিড় করে রয়েছেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

লালদীঘি ময়দানে মহিউদ্দিন চৌধুরীর জানাজা বিকালে

আপডেট সময় ০২:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭