ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে হবে: তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলো বলেছেন, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলিম দেশগুলোকে চাপ দিতে হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির জরুরি সম্মেলন তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রথমত, ফিলিস্তিনকে সব রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। আমাদের সবাইকে এর জন্য সংগ্রাম করতে হবে।’ ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ পর বিশ্বের ৫৭ টি দেশের নেতা ও মন্ত্রীরা ওআইসির এই সম্মেলনে যোগ দিতে এলেন। গত সপ্তাহে ট্রাম্পের এই ঘোষণার পর পরই মধ্যপ্রাচ্যে ও মুসলিম বিশ্বে বিক্ষোভ শুরু হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র এবং এর রাজধানী হিসেবে পূর জেরুজালেমকে স্বীকৃতি দিতে অন্যান্য দেশগুলোকে উৎসাহিত করতে হবে।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কয়েকটি আরব দেশ খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে যেন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত ভয় পায়।যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি আমরা সেইসব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানাব।’

জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি বাহিনী দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের ঘোষণা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে হবে: তুরস্ক

আপডেট সময় ০২:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭