ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাক্তার না হয়েও অপারেশন দুঃখজনক: হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক্তার না হয়েও অপারেশন খুবই দুঃখজনক এবং এ ঘটনা কসাইয়ের মত আচরন। পটুয়াখালীর বাউফল নিরাময় হাসপাতালে রোগীর পেটে গজ রেখে সেলাইয়ের অপরাধে রাজন দাসসহ চারজনের বিরুদ্ধে রায় দেয়ার সময় এমন মন্তব্য করেছেন আদালত।

সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করায় কথিত চিকিৎসক রাজন দাস ওরফে অর্জুন চক্রবর্তীর বিরুদ্ধে ৬ নভেম্বর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টর বেঞ্চ গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সোমবার রাজন দাস হাইকোর্টে হাজিরা দিতে আসলে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত এবং নিরাময় হাসপাতালের মালিক, মেডিকেল সহকারী ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এই ঘটনায় আদালত বলেন, ডাক্তার না হয়েও অপারেশন। মানুষের কি কোন দাম নেই। খুবই দুঃখজনক ঘটনা। ক্লিনিকটি টি চিকিৎসালয় না কসাইখানা? কসাইয়ের মত আচরণ এগুলো। কোন যুগে বাস করছি। এটাতো হত্যার মত।

গত মার্চে পটুয়াখালীর বাউফলে নিরাময় ডায়াগনেস্টিক সেন্টারের প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন মাকসুদা নামের এক নারী। সেখানে কথিত ডাক্তার রাজন দাস পেটে গজ রেখেই অপারেশন সম্পন্ন করেন। ১২ জুলাই আবার অপারেশন করে সেই গজ বের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাক্তার না হয়েও অপারেশন দুঃখজনক: হাইকোর্ট

আপডেট সময় ১২:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭