ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ইরানের পরমাণু সমঝোতা দেখে ভয় পেয়েছে উত্তর কোরিয়া: রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন না করার মার্কিন মানসিকতা উত্তর কোরিয়ার জন্য উদ্বেগ তৈরি করেছে। পিয়ংইয়ং আমেরিকার সঙ্গে এই কারণে আলোচনায় বসতে চায় না যে, মার্কিন সরকার উত্তর কোরিয়ার সঙ্গেও একই আচরণ করতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার মস্কোয় এক বক্তব্যে এ ঘোষণা দেন। তিনি বলেন, যেকোনো আলোচনা বা সমঝোতার আগে উত্তর কোরিয়া নিজের নিরাপত্তার গ্যারান্টি চায়। কোরীয় উপদ্বীপের পানিসীমায় দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান বৃহত্তম সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, এই মহড়া শুরু হওয়ার পরই উত্তর কোরিয়া তার সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে চান না কিন্তু মার্কিন আচরণে মনে হয় দেশটি পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ডে উস্কানি দিতে চেয়েছে এবং এ কাজে ওয়াশিংটন সফলও হয়েছে।

ল্যাভরভ বলেন, “ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে মার্কিন সরকারের অনীহার কারণে উত্তর কোরিয়া এখন বলছে, তার নিরাপত্তার গ্যারান্টি দরকার। পিয়ংইয়ং এই গ্যারান্টি চায় যে, পাশ্চাত্যের সঙ্গে কোনো সমঝোতার আওতায় উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়ার কয়েক বছর পর পরবর্তী মার্কিন সরকার সে সমঝোতা থেকে বেরিয়ে না যায়।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবর মাসে হুমকি দিয়েছেন, তিনি আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নিতে পারেন। তিনি এমন সময় এ হুমকি দিলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তার সবগুলো প্রতিবেদনে বলেছে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হাসিনার বিদায়ের আগেই কি স্থির হয়েছিল ক্ষমতার পালাবদল?

ইরানের পরমাণু সমঝোতা দেখে ভয় পেয়েছে উত্তর কোরিয়া: রাশিয়া

আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭