ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিমছড়িতে পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের হিমছড়ি ঝরনায় গোসল করতে গিয়ে পাহাড় ধসে রিদুয়ানুল আলম সাব্বির (২২) নামে এক পর্যটক শিক্ষার্থী মারা গেছেন। এসময় আহত হয়েছেন তার আরও দুই বন্ধু। রিদুয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ২য় বর্ষের ছাত্র ও ঢাকার উত্তরার বাসিন্দা। শনিবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে হিমছড়ির ঝরনা এঘটনা ঘটে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোজাম্মেল হক চৌধুরী জানান, রিদুয়ানুল আলম সাব্বির ছয় বন্ধু নিয়ে দুপুরের পর হিমছড়ি ঝরনায় বেড়াতে যান। এসময় তারা গোসল করেন। কেউ সেলফি তোলার আনন্দে মেতে উঠেন। এক পর্যায়ে ঝরনার উপর থেকে পাহাড়ের একাংশ ধসে তিনজন চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রিদুয়ানুল আলম সাব্বিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ইরমান উদ্দিন জানান, বিকাল ৫টার দিকে রিদুয়ানসহ তিন জনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই রিদুয়ানের মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিমছড়িতে পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৩:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭