ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

আওয়ামী মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

প্রায় ১৪ বছর পর গত ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি হন সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম। একই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। ঢাকা উত্তর মহিলা লীগের সভাপতি হন শাহিদা তারেক, সাধারণ সম্পাদক শবনম শীলা এবং দক্ষিণে সভাপতি সাবেরা বেগম ও নার্গিস রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জনকে সহসভাপতি, ৮ জনকে যুগ্ম সম্পাদক ও ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সহসভাপতি হয়েছেন ফরিদা রহমান, খালেদা খানম, তসলিমা চৌধুরী, পিনু খান, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন, বনশ্রী বিশ্বাস, শাহিন লস্কর, আজিজা খানম, শিরীন নাঈম, শোভা সাজ্জাদ, আয়েশা খানম, খুরশিদা বেবী, আলেয়া পারভীন, নাসিমা ফেরদৌস, মাহফুজা ফেরদৌস, বিলকিস খায়ের, জান্নাতুল বাকিয়া, পারুল আক্তার, ফারহানা ডলি ও কহিনুর বেগম।

শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী, কামরুন্নেসা মান্নান, মোর্শেদা বেগম, নাজমা হোসেন, মীনা মালেক, শরিফুল হাসান ও জান্নাত আরা হেনরী যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন দিলরুবা জামান, সোহেলা পারভীন, আনারকলি পুতুল, রাজিয়া সুলতানা, নাসরিন সুলতানা, ঝর্ণা বাড়ৈ, ইসমত আরা ও সুরাইয়া বেগম। আরও ২৩ জনকে অন্যান্য বিষয়ের সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণার বিষয়ে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাকিটুকু সংগঠনের নেতা-কর্মীরা মূল্যায়ন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭