ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন সাড়ে তিন ফুটের এই মডেল!

আকাশ বিনোদন ডেস্ক:

উচ্চতায় তিনি সাধারণ মানুষদের মতো নন। ‘খুঁত’ বলতে ওইটুকুই। কিন্তু সেই ‘খুঁত’ই এখন তার শক্তি। এখানেই তিনি আলাদা অন্যদের চেয়ে। মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়েও তাই মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন ড্রু প্রেস্টা।

যুক্তরাষ্ট্রের রেনো শহরে বসবাসকারী ২১ বছর বয়সী ড্রু প্রেস্টা এখন লস অ্যাঞ্জেলসের উদীয়মান নারী মডেল। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে এই অল্প উচ্চতার জন্য ভীষন রকমের বেগ পেতে হয়েছে। এমনকি তার নিজের শহর রেনোতেও ছিল নানা প্রতিবন্ধকতা। ছোটবেলা থেকেই মানুষ তাকে হেয় করে বিভিন্ন হাস্যকর নামে ডাকত।

মাত্র ৩ ফুট উচ্চতার কারণে তিনি পদে পদে অপমানিত হয়েছেন মানুষের কাছে। কত যে কটাক্ষ শুনতে হয়েছে তাকে তার কোনো ইয়াত্তা নেই।

ড্রু নামের এই তরুণী জন্ম থেকেই বামন। এমনকি তার পরিবারের ইতিহাসে ড্রু ছাড়া আর কোনো বামন সন্তান জন্ম নেয়নি।

যাই হোক, সমাজের সব কটুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ড্রু তার স্নাতক ডিগ্রি শেষ করেই চলে এলেন লস অ্যাঞ্জেলসে, আর যোগ দিলেন মডেলিংয়ে। লাইট ক্যমেরার আর সাজসজ্জার মধ্য দিয়ে একদিন ঠিকই পৌঁছে যাবেন তার স্বপ্নের দিকে। তবে এ ব্যাপারে ড্রুয়ের পরিবার তাকে যথেষ্ট সাহায্য করছেন বলেও জানিয়েছেন ড্রু প্রেস্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন সাড়ে তিন ফুটের এই মডেল!

আপডেট সময় ০৫:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭