ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৭০) রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ধ্যায় খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিন শ’ ফিট এলাকার রাস্তা থেকে তার ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডি দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকাল ৫টায় ধানমণ্ডির ৯/এ রোডের একটি বাসা থেকে মারুফ জামান বিমানবন্দরের উদ্দেশে বের হয়ে যান। তার মেয়ে সামিহা জামান বেলজিয়াম থেকে সন্ধ্যা ৭টায় বিমানবন্দরে পৌঁছানোর কথা।

‘কিন্তু বিমানবন্দরে সামিহা জামান পৌঁছালেও তার বাবা তাকে রিসিভ করার জন্য সেখানে যাননি।’ অনেক খোঁজাখুঁজি করে মারুফ জামানের কোন অবস্থান নিশ্চিত না করতে পেরে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে থানায় জিডি দায়ের করা হয় বলে জানান লতিফ।

খিলক্ষেত থানার এসআই এমএ জাহেদ জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনশ ফিট সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি উদ্ধার করা হয়। এক্স-করোলা ব্র্যান্ডের গাড়ির ভেতরে রেজিস্ট্রেশনের কাগজ ছাড়া আর কিছু ছিল না। ’

ধানমণ্ডি থানার এসআই তরিকুল ইসলাম বলেন, ‘মারুফ জামানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ট্রেস করে সন্ধ্যা ৭টার দিকে উত্তরার কাওলা দক্ষিণ খান এলাকার দিকে পাওয়া গেছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ

আপডেট সময় ০১:৪৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭