ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ঢাকার অদূরে হচ্ছে নতুন বিমানবন্দর: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও আন্তযোগাযোগ বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই এসব সহায়তা বাড়ানো উচিত। তিন দিনের কম্বোডিয়া সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রয়েল পার্টির প্রেসিডেন্ট নরদম রানারিদ্ধের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হয়ে কাজ করতে পারে। সেজন্যে ঢাকার অদূরে নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে। তিনি এ সময় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা তাদের একটি সড়কের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করেছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে, বাংলাদেশের ব্যবসায়ীরাও একইভাবে কম্বোডিয়ায় বাণিজ্য সুবিধা অন্বেষণে আগ্রহী।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে কম্বোডিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সোমবার বিকেলে হোটেল সোফিটেলে বাংলাদেশ-কম্বোডিয়া বাণিজ্য সংলাপে প্রধান অতিথির ভাষণে বলেন, আসুন দুদেশের মানুষের সমৃদ্ধির অন্বেষায় আমরা অংশীদার হই এবং একসঙ্গে দুদেশের কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন আনতে উদ্যোগী হই।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ঢাকার অদূরে হচ্ছে নতুন বিমানবন্দর: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭