ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন দিনের কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল চারটা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে গত রবিবার কম্বোডিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্পর্ক জোরদার এবং পর্যটন, কৃষি, বেসামরিক বিমান, আইসিটি ও কারিগরি শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে কম্বোডিয়া ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। তিনি কম্বোয়িার রাজা নরদোম সিহামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দান করেন। তিনি কম্বোডিয়া চেম্বারের বাণিজ্য আলোচনায় যোগ দেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী দেয়া একটি সরকারি ভোজ সভায়ও যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরদোম সিহানুকের রাজকীয় স্মৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার রয়েল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট নরদোম রনবিধ প্রধানমন্ত্রী শেখ হসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭