ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আগামী নির্বাচনে অংশগ্রহণ করব: গোলাম মাওলা রনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। পটুয়াখালী তিন আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করার ঘোষণা দিয়ে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক এই সাংসদ।

এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী থেকে জয় লাভ করেন রনি। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে তিনি অংশ না নিলেও পরের বছর ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আংটি প্রতীক নিয়ে মেয়র পদে লড়াই করেন তিনি।

সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাসে নৌকা সংবলিত দুটি পোস্টারের ছবি শেয়ার করে গোলাম মাওলা রনি বলেন, ‌‘আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছি। এরই ধারাবাহিকতায় দু`টো পোস্টার। প্লিজ! দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

আগামী নির্বাচনে অংশগ্রহণ করব: গোলাম মাওলা রনি

আপডেট সময় ০২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭