ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি পানি খেয়ে বেঁচে আছেন: আদিলুর

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান বলেছেন, তাঁকে মালয়েশিয়া বিমানবন্দরের একটি কক্ষে আটক করে রাখা হয়েছিল। সেখানে ৬০ জনের বেশি ছিলেন, যার অর্ধেকের বেশি বাংলাদেশি। তাঁদের অনেকে বেশ খারাপ অবস্থায় আছেন।

আজ শনিবার রাজধানীর গুলশানে অধিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আদিলুর রহমান খান এ কথা বলেন। মালয়েশিয়ায় বাংলাদেশিদের আটকের পর রাখা ডিটেনশন সেন্টার সম্পর্কে তিনি বলেন, এই ডিটেনশন সেন্টারগুলো সরকারি না। এগুলো বেসরকারি। এখানে শুধু পানি বিনা মূল্যে পাওয়া যায়। টাকা থাকলে খাবার কিনে খাওয়া যায়। নইলে না। এখানে অনেক বাংলাদেশি আছেন, যাঁরা পানি খেয়ে বেঁচে আছেন।

অধিকারের সম্পাদক বলেন, বিমানবন্দরে ওই কক্ষে থাকার সময় কয়েকজনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের একজন মো. ইমরান হোসেন। তিনি প্রফেশনাল ভিসা নিয়ে আজকে নিয়ে ষষ্ঠ দিনের মতো আটকা আছেন।

আদিলুর রহমান খান বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশি এক নারীকে ফেরত পাঠানো হয়েছে। ওই নারী তাঁকে জানিয়েছেন, তাঁর স্বামী ১১ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করেন। তিন মাসের ভিসা নিয়ে তিনি স্বামীর কাছে যাচ্ছিলেন। কোনো কারণ না দেখিয়ে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

অধিকার সম্পাদক ২০ জুলাই ভোররাত চারটায় ঢাকা থেকে মালয়েশিয়ায় যান। সেখানে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর তাঁকে আর ঢুকতে দেওয়া হয়নি। একটি মানবাধিকার সংগঠনের সম্মেলনে যোগ দিতে তিনি মালয়েশিয়ায় যাচ্ছিলেন। এ ব্যাপারে আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করে দেখছে। এ ব্যাপারে তাই তিনি এখন কিছু বলতে চান না।

অধিকারের সভাপতি সি আর আবরার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বাংলাদেশির ব্যাপারে কিছু জানে কি না বা কোনো উদ্যোগ নিয়েছে কি না, তা জানা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি পানি খেয়ে বেঁচে আছেন: আদিলুর

আপডেট সময় ০৫:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭