ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনিসুলের সব স্বপ্ন বাস্তবায়ন করবে ডিএনসিসি: প্যানেল মেয়র

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের সব স্বপ্নের বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্যানেল মেয়র মো. ওসমান গণি। সোমবার নগরীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সুপেয় পানীয় জলের সুবিধাসম্বলিত একটি অত্যাধুনিক যাত্রী ছাউনি ও টয়লেট উদ্বোধনকালে তি‌নি একথা বলেন।

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) আর্থিক সহযোগিতায় এবং ডিএনসিসির তত্ত্বাবধানে নির্মিত এই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটটির যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য তিনি জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান জানান। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি-তে এরকম ১০০টি যাত্রীছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা আনিসুল হকের ছিল। আমরা তা বাস্তবায়ন করবো।’ সোশ্যাল করপোরেট রেসপনসিবিলিটির আওতায় এধরনের প্রকল্পে সহযোগিতার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানান প্যানেল মেয়র।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এসএমসি-র ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনিসুলের সব স্বপ্ন বাস্তবায়ন করবে ডিএনসিসি: প্যানেল মেয়র

আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭