ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিল্লিতে ভবনের ছাদে শিক্ষিকার শ্লীলতাহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দিনে দুপুরে কলেজের ছাদে শিক্ষিকার শ্লীলতাহানি করেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ৩০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির লুটেনসের কনট প্লেসে এই ঘটনা ঘটে। কনট প্লেসের একটি কলেজে পড়ান ৩২ বছর বয়সী ওই শিক্ষিকা। ওই দিন বিকালে ক্লাস শেষে কলেজেরই ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন।

তখন দুপুর দেড়টা। শিক্ষিকার দাবি, ফোনে কথা বলার সময় তিনি খেয়াল করেননি খুব কাছেই এক ব্যক্তি দাঁড়িয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। পরে বিষয়টি দেখলেও গুরুত্ব না দিয়ে ফোনে কথা বলতে থাকেন। হঠাৎই তিনি দেখেন লোকটা তার খুব কাছে চলে এসেছে। অভিযোগ, তারপরই হস্তমৈথুন করতে শুরু করেন ওই ব্যক্তি।

শিক্ষিকার দাবি, তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়। পিছন থেকে জাপটে ধরে চলে শ্লীলতাহানি। কোনও রকমে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে ছুটে যান তিনি। কিন্তু দরজা আগে থেকেই ওই ব্যক্তি বন্ধ করে দিয়েছিল বলে পুলিশকে জানান শিক্ষিকা। ফের তাকে ধরতে এলে ধাক্কা মেরে অভিযুক্তকে সরিয়ে দেন তিনি।

শিক্ষিকার দাবি, তারপরই মোবাইল ফোন কে়ড়ে নিয়ে পাশের বাড়ির ছাদ টপকে পালিয়ে যায় অভিযুক্ত। শিক্ষিকা জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু তত ক্ষণে ওই ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশের কাছে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিক্ষিকা। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দিল্লিতে ভবনের ছাদে শিক্ষিকার শ্লীলতাহানি

আপডেট সময় ০২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭