ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় পাচারকারী চক্রের হাত থেকে ১৪ বাংলাদেশী উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার আমপাং শহরে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে মানব পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার হয়েছে ১৪ বাংলাদেশী নাগরিক। অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি বলেন, ‘তথ্য পাও্যার পর স্পেশাল অপারেশন্স ইন্টেলিজেন্স ডিভিশন টিম আমপাং এলাকার একটি বাড়িতে স্থানীয় সময় গতকাল ভর ৫ টার দিকে এ অভিযান চালায়। অভিযানে ওই চক্রের বাংলাদেশী এজেন্টকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন।

মুস্তাফার আলি বলেন, ‘ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ১৪ বাংলাদেশী নাগরিকরা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত অপর তিন বাংলাদেশী এজেন্টের কবলে পড়েছিলেন।’ মুস্তাফার এক বিবৃতিতে বলেন, ‘গোয়েন্দা দল ১৪ জনকে দু’টো রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় পায়।’ এছাড়া, ওই বাড়ি থেকে উদ্ধারকৃত বাংলাদেশীদের ২০ টি মুঠোফোন ও এক এজেন্টের কাছ থেকে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত ( ৬,৬৪৪ টাকা) উদ্ধার করেছে গোয়েন্দাকর্মীরা। মুস্তাফার বলেন, এজেন্টরা ওই ১৪ জনকে অর্থ না পাওয়া পর্যন্ত আটকে রাখতো।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা এই চক্রটি একটি অভিবাসী চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত যেটি গত ডিসেম্বরে ভেঙ্গে দেওয়া হয়েছিলো। আমরা এই গ্রেপ্তারের সহায়তায় এমন আরও চক্রের সন্ধান পাবো বলে প্রত্যাশা করছি।’ মুস্তাফার আরও জানান, ২০১৪ সাল থেকে এ বছরের জুন মাস পর্যন্ত মালয়েশিয়ায় মানব পাচার ও চোরাচালানের ৯৯ টি ঘটনার সন্ধান পাওয়ার পর সেগুলো ভন্ডুল করে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মালয়েশিয়ায় পাচারকারী চক্রের হাত থেকে ১৪ বাংলাদেশী উদ্ধার

আপডেট সময় ০৪:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭