ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মা-বাবার সঙ্গে দৃঢ় সম্পর্ক করতে তরুণদের পোপের আহবান

অাকাশ জাতীয় ডেস্ক:

মা-বাবা, দাদা-দাদি ও নানা-নানির সঙ্গে সরাসরি আলাপচারিতা ও দৃঢ় সম্পর্ক স্থাপন করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

শনিবার ঢাকার নটর ডেম কলেজ মাঠে যুব সমাবেশে তিনি তরুণদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহবান জানান। অনুষ্ঠানে ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও, যুব প্রতিনিধি আন্তনী তরঙ্গ নকরেক ও উপাসনা রুথ গোমেজ বক্তব্য রাখেন।

পোপ বলেন, আশপাশের পারিবারিক সম্পর্কের প্রতি অমনোযোগী হয়ে ফোনে মত্ত থেকো না। মা-বাবাসহ পরিবারকে সময় দাও। তাদের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করো। তিনি বলেন, তোমাদের সঙ্গে যখন সাক্ষাৎ করি তখন মনে হয় যেন আমি যুবক/তরুণ হয়ে গেছি। তোমরা সবাই উদ্দীপ্ত। এই যৌবন-দীপ্ত উদ্দীপনা নতুন অভিযাত্রার চেতনার সঙ্গে সম্পর্ক যুক্ত।

পোপ ফ্রান্সিস বলেন, আমি আনন্দিত এই জন্য যে, এখানে আমাদের সাথে একত্রে কাথলিক যুবক-যুবতীদের পাশাপাশি আছে অনেক মুসলিম বন্ধু এবং অন্যান্য ধর্মবিশ্বাসী বন্ধুরা। আজকের এই সমাবেশের মধ্যদিয়ে তোমরা পারস্পরিক সহাবস্থানের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে, এমন প্রত্যয়ের কথাই প্রকাশ করছ; তোমরা প্রকাশ করছ যে, ধর্মীয় মতপার্থক্য থাকলেও তোমরা অন্যদের নিকটজন হয়ে উঠবে।

পোপ ফ্রান্সিস কলেজ প্রাঙ্গনে এসে পৌঁছালে বরিশালের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ফাদার প্যাট্রিক গাছনী পোপ তাকে স্বাগত জানান। এ সমাবেশে বিভিন্ন ধর্মের প্রায় ১০ হাজার যুবক-যুবতী অংশগ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

মা-বাবার সঙ্গে দৃঢ় সম্পর্ক করতে তরুণদের পোপের আহবান

আপডেট সময় ১২:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭