ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরকে আধুনিক নগরী এবং গ্রীন অ্যান্ড ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না।

তিনি বলেন, ‘আনিসুল হকের মত আরেকজন খুঁজে পাওয়া কঠিন। তারপরও এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তার স্বপ্ন যেন সত্যি হয়, এ নগরীকে আধুনিক নগরীতে রূপ দিতে, গ্রীন অ্যান্ড ক্লিন সিটির স্বপ্নকে বৃথা যেতে দেবো না।’

আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে আজ শনিবার দুপুরে দেশে আসার পর তার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তার দু’চোখ ভরা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল ঢাকাকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার। দেশের অনেক বড় ক্ষতি হলো। ব্যক্তিগতভাবে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আনিসুল হক সবাইকে কান্নার নদীতে ভাসিয়ে চলে গেলেন। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এমন কর্মোদ্যমী এমন পরিশ্রমি বহুমুখী প্রতিভার অধিকারী তেমন মানুষ আমি জীবনে কমই দেখেছি।

তিনি বলেন, মানুষকে তিনি ভালোবাসতেন। মানুষও তাকে যে ভালোবাসে তার প্রমাণ এই যে তার বাসার সামনে সর্বস্তরের মানুষের উপস্থিতি। একজন মানুষ কত জনপ্রিয় হলে মানুষের ভিড় এমনভাবে উপচে পড়ে, আজকে আমরা তা দেখলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭