ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাকার রিকশায় পোপ ফ্রান্সিস

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ সফরে এসে অনেক ব্যস্ততার মধ্যেও ঢাকার রিকশায় চড়ার অভিজ্ঞতা হল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় আশি হাজার ভক্তের অংশগ্রহণে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ।

বিকালে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে যান বিশপদের সঙ্গে বৈঠক এবং একটি আন্তঃধর্মীয় সভায় অংশ নিতে। সেখানেই তিন চাকার বাহন রিকশায় চড়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় পোপকে। সেই ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আয়ারসে এক গরিব ঘরে তার জন্ম। ইতালীয় বাবা বুয়েনেস আইরেসে রেলশ্রমিকের কাজ করতেন, মা ছিলেন গৃহবধূ।

পোপ ফ্রান্সিস যে তার অনেক পূর্বসূরির মত কট্টর মনোভাব পোষণ করেন না, তার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন সময়ে। ক্যাথলিক প্রথায় গর্ভপাতকে যেখানে মারাত্মক অপরাধ বিবেচনা করা হয়, সেখানে পোপ বিষয়টি ক্ষমার চোখে দেখতে বলেছেন। তার ভাষায়, ক্যাথলিক হয়েও ভণ্ডামি করার চেয়ে নাস্তিক হওয়া ভালো।

শরণার্থীদের অধিকারের প্রশ্নে বিভিন্ন সময়ে সরব হওয়া পোপ ফ্রান্সিস গত বছর তিন ধর্মের শরণার্থীদের পা ধুয়ে চুমু খেয়ে আরেক আলোচনার জন্ম দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

ঢাকার রিকশায় পোপ ফ্রান্সিস

আপডেট সময় ১১:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭