ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

রাজনীতিতে সক্রিয় হতে ঢাকায় ফিরছেন সোহেল তাজ

অাকাশ জাতীয় ডেস্ক:

সোহেল তাজ, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজ তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাও। সর্বশেষ ঢাকায় এসেছিলেন আওয়ামী লীগের ২২ তম কাউন্সিলে। অনেকেই ধারণা করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ দলের গুরুত্বপূর্ণ পদে আসছেন।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে না আসলেও আগামী নির্বাচনকে সামনে রেখে আবারো দলে সক্রিয় হচ্ছেন সোহেল তাজ। এমনটাই নিশ্চিত করেছে আওয়ামী লীগের হাই কমান্ড।

গণভবনের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী এক মাসের মধ্যে সোহেল তাজ দেশে ফিরছেন এবং একাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর থেকে নির্বাচন করবেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহেল তাজকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। এরপরই মাসখানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাজগুলো গুছিয়ে এনে দেশে ফিরবেন সোহেল তাজ এমনটা প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী দপ্তরের একজন কর্মকর্তা ও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য যিনি এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা সোহেল তাজের সঙ্গে দেখা করেছেন। তাদেরকেও শেখ হাসিনার নির্দেশ মেনে দেশে ফিরে আসার কথা জানিয়েছেন সোহেল তাজ।

উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান

রাজনীতিতে সক্রিয় হতে ঢাকায় ফিরছেন সোহেল তাজ

আপডেট সময় ০১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭