ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’

বরিশালে জাল টাকাসহ ফাঁসির আসামি আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নগরী থেকে জাল নোটসহ এক ফাঁসির আসামিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় নগরীর কাউনিয়ার সাবান ফ্যাক্টরি এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক আসামির নাম নাজমুল হোসেন ওরফে আজমুল। তিনি ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে।

নাজমুল ২০১০ সালে নিজের বড় ভাই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালতক আসামি। তার বিরুদ্ধে কাউনিয়া থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে বলে কাউনিয়া থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম জানিয়েছেন।

কাউনিয়া থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পালতক আসামি কাউনিয়া এলাকার সাবান ফ্যাক্টরি এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভোররাতে অভিযান চালানো হয়।

এ সময় ওই এলাকার ভাড়া বাসা থেকে নাজমুলকে আটক করা হয়। আটক নাজমুলের কাছ থেকে ৪৫ হাজার টাকার জাল নোট, বাংলাদেশ ব্যাংকের একটি সিল ও কিছু সিলগালার উপকরন ও জাল নোট ভাঙানো ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের

বরিশালে জাল টাকাসহ ফাঁসির আসামি আটক

আপডেট সময় ০২:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭