ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

আমেরিকা ও তার মিত্ররা সিরিয়াকে টুকরো টুকরো করতে চায়: রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকা সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চায় বলে অভিযোগ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদুত ভ্যাসিলি নেবেনজিয়া এই অভিযোগ করে বলেছেন, সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার জন্য আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্থানীয় সরকার গঠন করে দিচ্ছে।

নেবেনজিয়া আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের ব্যাপারে দামেস্ক সরকারের সঙ্গে আলাপ না করে স্থানীয় সরকারগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ রাষ্ট্রদূত বলেন, “মার্কিন নেতৃত্বাধীন জোট যা করছে তার সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা।”

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের লক্ষ্যে সিরিয়া সরকারের অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।

অন্যদিকে সিরিয়া সরকার বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার কথিত সন্ত্রাসী অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন জোট একদিকে সন্ত্রাসীদের দমনের দাবি করছে অন্যদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত বহুবার সিরিয়ার সরকারি সেনা অবস্থানের পাশাপাশি বেসামরিক অবস্থানে বোমাবর্ষণ করে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

আমেরিকার এই দ্বিমুখী তৎপরতা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বুধবারের বৈঠকে রুশ রাষ্ট্রদূত নেবেনজিয়া আরো বলেছেন, সিরিয়ায় বর্তমানে যে পদ্ধতিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে তাতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে তুরস্ক ও জর্দানের মাধ্যমে সিরিয়ার সন্ত্রাসী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ সাহায্য পাঠানো হচ্ছে এবং জঙ্গিরা পরে এই ত্রাণ চড়া মূল্যে সিরিয়ার সাধারণ মানুষের কাছে বিক্রি করছে।

জাতিসংঘের যে প্রস্তাবের মাধ্যমে এই পদ্ধতিতে ত্রাণ দেয়া হচ্ছে তার সমালোচনা করে নেবেনজিয়া বলেন, আগামী ১০ জানুয়ারি এই ম্যান্ডেট শেষ হলে প্রস্তাবটি বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় নবায়ন করতে দেয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

আমেরিকা ও তার মিত্ররা সিরিয়াকে টুকরো টুকরো করতে চায়: রাশিয়া

আপডেট সময় ০২:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭