ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

এইডস নির্মূলে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইডস নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও অন্যান্য সংস্থা গুলোকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, নিয়ন্ত্রিত জীবনব্যবস্থা, মাদক বর্জন, নৈতিকতার উন্নয়ন, ধর্মীয় অনুশাসন ও যথাযথ চিকিৎসার মাধ্যমেও আমরা বাংলাদেশকে এইডস থেকে ঝুঁকিমুক্ত করতে পারি।’ শুক্রবার ‘বিশ্ব এইডস দিবস-২০১৭’ উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহবান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য আমার অধিকার’।

সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এইডস নির্মূল করতে সক্ষম হবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) এইচআইভি/এইডস বিষয়ক লক্ষ্য অর্থাৎ ২০৩০ সালের মধ্যে দেশে এইডস রোগ নির্মূল করার জন্য জাতিসংঘের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।’

বিশ্ব এইডস দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে শেখ হাসিনা বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১% এর নিচে, যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের সরকার বদ্ধপরিকর। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি-৬) অর্জনের মধ্য দিয়ে এইডস নির্মূলে আমরা আমাদের দৃঢ়তা প্রকাশ করছি।’

বানীতে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবো।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব এইডস দিবস’ উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু

এইডস নির্মূলে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭