ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ শুরু হবে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৈঠকে ৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমন চালের ক্রয় মূল্য ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।’

কামরুল ইসলাম বলেন, ‘এ বছর ১ কোটি ৪০ লাখ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আশা করছি এই পরিমাণ ধান উৎপাদন হবে।’

ধান ও চালের উৎপাদন খরচ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর আমন ধানের উৎপাদন খরচ পরবে কেজি প্রতি ২৪.৬৩ টাকা এবং চালের উৎপাদন খরচ পড়বে ৩৭.০২ টাকা। গত বছর (২০১৬ সালে) প্রতি কেজি ৩৩ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করেছিল সরকার।

এর আগে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেনসহ কমিটির সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখের নায়িকা গায়ত্রী এখন ধনকুবেরের স্ত্রী, কেমন কাটছে জীবন?

৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭