ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার জ্বালানি সংস্থা প্রধানের সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ আজ এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ দুপুরে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থার এই শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আলেক্সেই লিখাচেভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।’ জ্বালানিকে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে রোসাটমের মহাপরিচালক বলেন, এ প্রকল্প সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে।

লিখাচেভ উল্লেখ করেন যে, ভারতও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে। প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এ মেগা প্রকল্পটির কাজ নির্বিঘ্নে পরিচালিত হতে দেখে আমি আনন্দিত।’ রাশিয়ার সাথে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মস্কোর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু

প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার জ্বালানি সংস্থা প্রধানের সাক্ষাৎ

আপডেট সময় ০১:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭