ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রধান শিক্ষিকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লেখার অভিযোগে একসঙ্গে ৮৮ ছাত্রীকে পোশাক খুলিয়ে শাস্তি দিলেন স্কুলেরই তিন শিক্ষিকা। ভারতের অরুণাচলের কস্তুরবা বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ‘অরুণাচলের পাপুম পারের তানি হাপার স্কুলটিতে গত ২৩ নভেম্বর এই কদর্য ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি জানাজানি হয় আরো চার দিন পর, অর্থাৎ ২৭ নভেম্বর। ‘অল সাগালি স্টুডেন্ট ইউনিয়ন’ নামের একটি সংগঠন ওই ছাত্রীদের হয়ে থানায় এফআইআর দায়েরের পরই সবকিছু জানাজানি হয়।’ জানা গেছে, ক্লাস সিক্স ও সেভেনের মেয়েদের এভাবে পোশাক খুলিয়ে শাস্তি দেয়া হয়েছে।

এই ঘটনায় যাদের বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে, তারা হলেন, স্কুলের দুজন সহশিক্ষিকা ও একজন জুনিয়র শিক্ষিকা। ঘটনার শিকার ছাত্রীরা জানায়, ক্লাসে সকলের সামনে দাঁড় করিয়ে তাদের নগ্ন হতে বাধ্য করেন তিন শিক্ষিকা। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লেখা ‘অশ্লীল’ কাগজের টুকরোটি খুঁজে বের করতেই নাকি এভাবে পোশাক খোলানো হয়েছে।

পাপুম পারের পুলিশ সুপার তুমে আমাও তিন শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করে জানান, ‘মামলাটি মহিলা পুলিশ থানায় পাঠানো হয়েছে। ঘটনার শিকার ওই ছাত্রীদের সাথে কথা বলে, মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।’

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অরুণাচল প্রদেশ কংগ্রেস। দলের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এ ধরণের শাস্তি সমর্থন যোগ্য নয়। ছাত্রীদের মধ্যে এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে। এভাবে কাউকে শোধরানো যায় না। শিক্ষিকারা যা করেছেন, তা শিশু অধিকার লঙ্ঘনের শামিল। শিশু নিগ্রহের মধ্যেই পড়ে। শিক্ষিকাদের কাছ থেকে এ ধরণের আচরণ অনভিপ্রেত।’ যদিও স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো মুখে কুলুপ এঁটে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি

আপডেট সময় ০২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭