ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। এদের মধ্যে ১০ জনই শিশু। সেগেমবাত দালামের বুকিত প্রিমা পেলাংগি এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টারের খবরে এ তথ্য জানানো হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন দপ্তর বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত তিনটায় ওই অভিযান চালিয়েছে। স্থানীয় প্রায় ১শটি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়।ইন্দোনেশিয়া এবং বাংলাদেশিসহ গ্রেফতার হওয়া ১১৩ অবৈধ অভিবাসীর মধ্যে ২৯ নারী এবং ১০ শিশু রয়েছে। গ্রেফতার হওয়া ৯৪জন ইন্দোনেশিয়ার, ১৬ জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার এবং শ্রীলঙ্কার।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ইন্টিলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের প্রধান মোহাম্মদ শারুলনিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনফোর্সমেন্টের প্রধান মোহাম্মেদ ইউসুফ খান মোহম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

আপডেট সময় ১১:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭