ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার অবনতি

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশে থাকা তার আত্মীয়স্বজনরা লন্ডনে গেছেন বলে জানা গেছে।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান দৈনিক আকাশকে এসব তথ্য নিশ্চিত করেন। আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে গত আগস্ট থেকে চিকিৎসাধীন। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত।

মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেন, ‘গতকাল হঠাৎ করে মেয়র সাহেবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এখনো পর্যন্ত তিনি ভ্যান্টিলেশন অবস্থায় রয়েছেন। এটা বলা যায়, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।’ তবে মেয়রের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান।

মেয়রের মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে জানালে তার ব্যক্তিগত সহকারী বলেন, ‘এখনই সেভাবে মিডিয়াকে বলতে চাচ্ছি না। কারণ সর্বশেষ অবস্থা সম্পর্কে জানি না। শুধু জানি তার অবস্থার অবনতি হচ্ছে।’

মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সাড়ে তিন মাস ধরে অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি। সম্প্রতি তার জ্ঞান ফিরেছিল বলে বিভিন্ন মাধ্যমে খবর বেরোয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন আনিসুল হক। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার অবনতি

আপডেট সময় ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭