ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিগত নয় বছর ধরে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বলেছেন, আগামী দিনেও পুলিশ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

সোমবার শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওর্য়াক এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঢাকা রেঞ্জ ও মেট্রোপলিটন নারী পুলিশ সদস্যদের আঞ্চলিক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইজিপি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, ‘বিগত নয় বছরে যতগুলো স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছে। নির্বাচন কমিশনের নির্দেশন মতে তাদের অধীনে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।’

পুলিশ প্রধান বলেন, ‘আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনসহ যেকোনো নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করবো। যে অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে। এতে কে ছাত্রলীগ ও কে ছাত্রদল দেখা হবে না।’

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ও মেট্রোপলিটন নারী পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী পুলিশ সদস্যরা পুলিশ মহাপরিদর্শকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন। আইজিপির পক্ষে নারী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও পুলিশ উপমহাপরিদর্শক মিলি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকের স্ত্রী ও পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ: আইজিপি

আপডেট সময় ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭